August 30, 2026

মোটরসাইকেলে বস্তায় রাখা ছিল অস্ত্র, যুবক গ্রেফতার

0
og_1788105433_6a9452d9dd326.jpeg


কুমিল্লায় শটগান, বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দিনগত রাতে জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

গ্রেফতার এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে নাথেরপেটুয়া স্টেশন বাজারে একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে এয়াকুবকে আটক করা হয়। পরে মোটরসাইকেলের বামপাশে বাঁধা একটি বস্তায় তল্লাশি চালিয়ে একটি শটগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় বন্দুক জব্দ করা হয়।

এ ঘটনায় রোববার বিকেলে তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *