August 30, 2026

পাকিস্তান হাইকমিশনের সামনে মোটরসাইকেল রাখা ব্যক্তি পরিচয় গোপন করেছিলেন

0
og_1788101930_6a94452a33c60.jpeg


প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয়দানকারী এক ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. সাইফ ইমরান (৩৭)।

রোববার (৩০ আগস্ট) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার (২৯ আগস্ট) দুপুরে অভিযুক্ত সাইফ ইমরান গুলশানস্থ পাকিস্তান হাইকমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্কিং করেন। ওই স্থানে পার্কিং করতে নিষেধ করা হলে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন যে ডিজিএফআইয়ের গাড়িগুলো সাধারণত সেখানেই পার্কিং করা থাকে।

তিনি বলেন, পরবর্তী সময়ে একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি আবারও একই স্থানে মোটরসাইকেল পার্কিং করলে পুলিশ সদস্যদের সন্দেহ হয়। এসময় তার পরিচয় নিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি ডিজিএফআইয়ের কোনো কর্মকর্তা বা সদস্য নন। ভুয়া পরিচয় দিয়ে আসল পরিচয় গোপন করার অভিযোগে পুলিশ সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করেন। 

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান ওসি দাউদ হোসেন।

কেআর/এমকেআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *