August 31, 2026

টাঙ্গাইলে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
netrokona-20260831161524.jpg


টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাওহিদ ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে তাওহিদসহ কয়েকজন শিশু বাড়ির পাশের বিলে খেলতে যায়। একপর্যায়ে তাওহিদ পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের পানিতে তাওহিদের জুতা ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পানিতে নেমে খোঁজাখুঁজি করে তাওহিদকে উদ্ধার করা হয়। পরে তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মাত্র এক মাসের ব্যবধানে তাওহিদের বাবা আমিনুর মিয়া ও চাচা নজরুল ইসলাম প্রবাসে মারা যান। এরপর পরিবারের ছোট্ট সদস্য তাওহিদের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুন নাহার ইতি বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *