August 31, 2026

৪০ বছরের পেশা থেকে রাজকীয় বিদায় শিক্ষকের

0
faridpur-1-20260831194437.jpg


পেশাগত জীবনে স্বপ্নের শুরু এবং শেষ দুটোই দেখেছেন মাদরাসা শিক্ষক এম হাবিব উল্যাহ বাহার। স্বপ্ন পূরণে নিজেই প্রতিষ্ঠা করেন মাদরাসা। পেশাগত শেষ দিনটিও পার করেছেন একই মাদরাসা থেকে। ৪০ বছর ৬ মাসের বছরের পেশাগত জীবন ছেড়ে নিলেন বিদায়। নিজের গড়ে তোলা প্রতিষ্ঠান থেকে বিদায়টি ছিল রাজকীয়।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদরাসায় এম হাবিব উল্যাহ বাহারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তিনি মাদরাসাটির প্রতিষ্ঠাতা এবং সুপার ছিলেন। ১৯৮৪ সালে তিনি এ মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ফুল, ক্রেস্টসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। পরে তাকে ফুলে সজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

চর ফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শওকত হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান।

বিশেষ ছিলেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন আল ফারুকী, সানম্যান গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসফিক মান্নান, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, জামায়াতের কমলনগর উপজেলা আমির আবুল খায়ের, ম্যানেজিং কমিটির সদস্য ছিদ্দিক উল্লাহ, চরফলকন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম ও সমাজসেবক আক্তার মাহমুদ প্রমুখ।

বিদায় সংবর্ধনায় এম হাবিব উল্যাহ বাহার পেশাগত জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, মাদরাসাটি আমি নিজ হাতে গড়ে তুলেছি। আজ স্বপ্নের প্রতিষ্ঠানটি ছেড়ে যাচ্ছি। প্রতিষ্ঠানটির প্রতি মায়া জমে গেছে। এ মায়া কখনো শেষ হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন।

কাজল কায়েস/এনএইচআর/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *