August 31, 2026

দরিদ্র রোগীর মরদেহ সরকারি খরচে সৎকারের ব্যবস্থা কেন নয়

0
og_1788188676_6a959804c8909.jpeg


 

মহামারি বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারা যাওয়া রোগীর মরদেহ সরকারি খরচে দাফন কিংবা অন্যান্য ধর্মীয় রীতিতে সৎকারের জায়গায় পৌঁছে দেওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জনতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্টাদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৩১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানোয়ার হোসাইন।

রিটকারীর আইনজীবী রুল জারি করে দেওয়া আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

চলতি বছরের ২৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ছবি নিয়ে মতামত কলাম প্রকাশ করা হয়। চিকিৎসক ও কল্পবিজ্ঞান লেখক তানজিনা হোসেনের লেখা ‘বড়দের রাজনীতি, ছোটদের মৃত্যু’ শিরোনামে মতামত কলামটি যুক্ত করে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক চৌধুরী।

রিটে যেসব সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীরা মারা যায়, তাদের কবর বা সৎকারের ব্যবস্থা সরকারের আর্থিক সহায়তায় করার নির্দেশনা চাওয়া হয়। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির এ আদেশ দেন উচ্চ আদালত।

এফএইচ/এমকেআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *