August 31, 2026

অটোরিকশাকে চাপা দিয়ে উল্টে গেল বাস, নিহত ৩

0
jamal-2-20260831205900.jpg


জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে। পরে বাসটিও উল্টে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বাসটি উল্টে আছে। বিস্তারিত পরে জানানো যাবে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

হৃদয় আহম্মেদ/এসআর/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *