September 1, 2026

সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে বিএনপি

0
manik-20260901195431.jpg


গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, মানুষের বাক্‌স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দেশে একদলীয় ‘বাকশাল’ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। এর ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়েছিল।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন। একই সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত হয়। ফলে বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথচলা শুরু হয়।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালিটি ভান্ডারিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

মো. তরিকুল ইসলাম/এনএইচআর/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *