September 1, 2026

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

0
dinajpur-us-1-20260901153915.jpg


উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা ও এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রেলওয়ে কারখানায় সংরক্ষণে রাখা রানি এলিজাবেথের প্রেসিডেন্ট সেলুন কোচ এবং কারখানার বিভিন্ন শপ ও ভ্যান মেরামত প্রক্রিয়া ঘুরে দেখেন রাষ্ট্রদূত।

রেল যোগাযোগে কারখানাটির অবদান ও কারিগরি দক্ষতা দেখে ভূয়সী প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। এসময় রেলওয়ে কারখানা প্রাঙ্গণে দুটি কমলালেবুর গাছের চারা রোপণ করেন তিনি।

পরিদর্শন শেষে তিনি কারখানার প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া স্থাপত্যশৈলীর নিদর্শন ঐতিহাসিক চিনি মসজিদ এবং স্থানীয় একটি খ্রিস্টান চার্চ পরিদর্শন করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সৈয়দপুর কারখানা ও সংলগ্ন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে রোববার (৩০ আগস্ট) ঢাকা থেকে বিমানযোগে সকাল ৯টা ১৫ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর ১০টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে প্যারাগন দুগ্ধ খামার পরিদর্শন করেন। পরে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে পঞ্চগড়ের উদ্দেশে রওয়ানা দেন।

সফরের দ্বিতীয় দিন সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্টে চতুর্দেশীয় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে দুপুর ১টার দিকে পঞ্চগড় সার্কিট হাউজে সুধী সমাবেশে মতবিনিময় সভা করেন।

সভা শেষে দুপুর ২টার দিকে পঞ্চগড় রকস মিউজিয়াম (পাথরের জাদুঘর) ও গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। পরে সেখান থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওয়ানা দেন তিনি।

এসময় সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস শাহ সুফি নূর মোহাম্মদ, কর্মব্যবস্থাপক এম মমতাজুল ইসলাম, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আমিরুল হক/এসআর/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *