September 5, 2026

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

0
6a9bd92d61cd817885985736a9bd92d61cdc.jpg



লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগেই। আগামী বছরের মে মাসে ক্রিকেটের ঐতিহাসিক এই ভেন্যুতে মুখোমুখি হবে দুই দল। তার আগেই টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।

২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শকদের টিকিট ব্যালট গতকাল উন্মুক্ত করেছে লর্ডস। ‘হোম অব ক্রিকেট’-এ গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিট পেতে এই ব্যালটে অংশ নিতে পারবেন সমর্থকেরা। ব্যালটে আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর।

নভেম্বরের শুরুতে নির্বাচিত দর্শকদের ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিতরা ১৭ নভেম্বর পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন। এরপর ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সবার জন্য সাধারণ বিক্রি। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।

সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এবার সেই অপেক্ষার অবসান হবে লর্ডসে। দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ অবশ্য হয়েছিল ২০১৬ সালে বাংলাদেশে। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।

লর্ডসে বাংলাদেশের শেষ টেস্টের স্মৃতিও বেশ উজ্জ্বল। ২০১০ সালে এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। মাত্র ৯৪ বলে তিন অঙ্ক ছুঁয়ে সেঞ্চুরি উদযাপন করেছিলেন বাংলাদেশের সাবেক এই ওপেনার। সময়ের পরিক্রমায় সেই তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

ঐতিহাসিক সেই মাঠে বাংলাদেশের পরবর্তী অধ্যায় শুরু হতে এখনও আট মাস বাকি। তবে টিকিটের ব্যালট খুলে যাওয়ায় লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের কাউন্টডাউন যেন শুরু হয়ে গেল এখনই।

আমার বাঙলা/ রাব্বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *