পানির অপর নাম জীবন, উদাহরণ গাজার এই ভিডিও
পানির অপর নাম জীবন। প্রাথমিকের পাঠ্যপুস্তকে থাকা এই লাইনটি সকলেই জানে। তবে, এর প্রকৃষ্ট উদাহরণ স্থাপিত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়।
উত্তর গাজার বেইত লাহিয়াতে খাবার পানি বোঝাই একটি ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছিলেন দুই শিশু। ঠিক তখনই ফিলিস্তিনি শিশু দুটিকে লক্ষ্য করে কোয়াডকপ্টার ড্রোন থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। গুলির শব্দে চরম আতঙ্কে জীবন বাঁচানো পানির ট্রলি ছেড়ে পালানোর চেষ্টা করে তারা। শিশুরা জীবন বাঁচাতে প্রথমে ট্রলির পেছনে আশ্রয় নেয়। কিন্তু তাতে রেহাই না পেয়ে পরে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন (CAIR)-এর মতো গোষ্ঠীগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা উল্লেখ করেছে যে, বেঁচে থাকার জন্য সাধারণ কাজগুলো করার সময়ও বেসামরিক নাগরিক এবং শিশুরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকিতে পড়ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় মোট ৭৩ হাজার ৩৮৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭৪ হাজার ২৬৬ জন।
কেএম
