September 4, 2026

সিরাজগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

0
og_1788449719_6a9993b7e781e.jpeg


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চিনি, ভোজ্যতেল, ডিম, শিশু খাদ্য ও কসমেটিকস দোকানে অভিযান চালিয়ে ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

তিনি জাগো নিউজকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স দত্ত অ্যান্ড ব্রাদার্সের মালিক স্বপন কুমার দত্তকে ৩০ হাজার, ভাই ভাই ফল ভান্ডারের মালিক আব্দুল আলীমকে পাঁচ হাজার, মেসার্স বাবা-বাবা-মায়ের দোয়া ডিমের আড়তের মালিক মালিক আকন্দকে এক হাজার, মেসার্স তোফাজ্জল স্টোরের মালিক তোফাজ্জল হোসেনকে পাঁচ হাজার ও মেসার্স আলম স্টোরের মালিক রবিউল আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থাটির অন্য কর্মকর্তাকর্মচারীরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এসজেডএইচ/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *