September 3, 2026

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজউক উত্তরা মডেল কলেজ

0
raj-in-20260903202938.JPG


রাজউক উত্তরা মডেল কলেজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘প্রভাষক ও প্রদর্শক’ পদে ১১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে।

এক নজরে রাজউক উত্তরা মডেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ
  • আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা
  • আবেদন পদ্ধতি: আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে।
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • কর্মস্থল: ঢাকা (উত্তরা)
  • বয়স: ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর। তবে এই কলেজে কর্মরত প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে পারবেন। আবেদনপত্রের খামের উপর মোবাইল নাম্বার এবং পদের নাম লিখতে হবে।

আবেদন ফি: অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ এর অনুকূলে অফেরতযোগ্য হিসেবে ৪০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

লিখিত পরীক্ষা: আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায় অত্রপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

এমআইএইচ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *