September 4, 2026

মতিঝিলে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮

0
asir-mtlqcajkce3vl7w-20260903222155.jpg


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

মতিঝিল বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বুধবার (২ সেপ্টেম্বর) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে মতিঝিল থানা ৬ জন, পল্টন থানা ১১ জন, সবুজবাগ থানা ৩ জন, খিলগাঁও থানা ১২ জন, রামপুরা থানা ৮ জন, শাহজাহানপুর থানা ১১ জন এবং মুগদা থানা ৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

কেআর/ইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *