September 9, 2026

কীটনাশকে শেষ খামারির ১৬০ হাঁস

0
snake-msk9ne74ke9aawi-20260808171027.jpg


লক্ষ্মীপুরের রায়পুরে ধানক্ষেতে দেওয়া কীটনাশকের বিষক্রিয়ায় এক খামারির ১৬০টি হাঁস মারা গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকা লোকসানের মুখে পড়ে হতাশ হয়ে পড়েছেন ওই খামারি।

ভুক্তভোগী খামারি তাজুল ইসলাম চৌধুরী জানান, তার খামারে ৩০০ হাঁস ছিল। এরমধ্যে হঠাৎ ১৬০টি হাঁস মারা গেছে।

তিনি বলেন, আশপাশের ফসলি জমিতে বিষাক্ত কীটনাশক ছিটানো হয়েছে। হাঁসগুলো সেখানে বিচরণ করে খাবার খুঁজে খায়। সেখান থেকে আক্রান্ত হয়ে হাঁসগুলো মারা গেছে।

ক্ষুদ্ধ তাজুল ইসলামের ভাষ্যমতে, জমিতে কীটনাশক দেওয়ার আগে তাকে কেউ জানাননি। আগে জানলে হাঁসগুলো মাঠে ছাড়া হতো না। এ ক্ষতি মেনে নেওযার মতো না।

স্থানীয়রা জানান, আশপাশে জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। এতে চাষিরা ক্ষেতে কীটনাশক দিয়েছেন। কীটনাশক থেকে বিষক্রিয়ায় হাঁসগুলো মারা গেছে।

এ বিষয়ে রায়পুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, ঘটনাটি কেউ আমাকে জানাননি। তবে খামারের আশপাশে ফসলের ক্ষেতে কীটনাশক ছিটানোর কারণে বিষক্রিয়া হয়ে এমনটি হতে পারে।

কাজল কায়েস/এসআর/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *