সার সংকট নিয়ে সংসদে জাগো নিউজের প্রতিবেদন তুলে ধরলেন এমপি মাসুদ
দেশে সারের সংকট নিয়ে আলোচনা করতে গিয়ে জাগো নিউজে প্রকাশিত ‘সার নিয়ে ‘তুলকালাম’, সরকার বলছে ‘সংকট নেই’ শিরোনামের প্রতিবেদনটি উদাহরণ হিসেবে সংসদে তুলে ধরেছেন পটুয়াখালী-২ আসনের জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এ বিষয়টির ওপর কথা বলতে গিয়ে তিনি প্রতিবেদনটির উদাহরণ টানেন।
এদিন সংসদে কার্যপ্রণালি বিধির ৬৮ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় ‘দেশজুড়ে তীব্র সার সংকটে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়া: কৃষকদের মাঝে বিরাজমান আতঙ্ক এবং সম্ভাব্য খাদ্য সংকটের ঝুঁকি নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ’ বিষয়টির ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।
এদিন দেশে সারের সংকট বোঝাতে তিনি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন। এসময় জাগো নিউজে ‘সার নিয়ে ‘তুলকালাম’, সরকার বলছে সংকট নেই’ প্রতিবেদনটির তথ্য তুলে ধরেন শফিকুল ইসলাম মাসুদ।
এমওএস/এমকেআর


