September 8, 2026

সিলেটে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চিকিৎসাধীন ২৪

0
hospital2-mtsmzl9zxpjhejh-20260908182043.jpg


সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে কৃষ্ণ দাস নামের (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হবিগঞ্জের বানিয়াচং এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দুজন, মৌলভীবাজার সদর হাসপাতালে তিনজন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসাধীন।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে বিভাগের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে মোট ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে সর্বোচ্চ ছয়জন রোগী চিকিৎসাধীন।

জানুয়ারি মাসের শুরু থেকে সিলেট বিভাগে মোট ২৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ১০৮ জন, মৌলভীবাজারে ৫২ জন, সুনামগঞ্জে এবং সিলেটে যথাক্রমে ২৪ জন ও ৪৬ জন নিশ্চিত হয়েছেন।

আহমেদ জামিল/এসআর/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *