September 14, 2026

‘আওয়ারাপন’-এর নায়িকা শ্রিয়া সরন, সাদামাটা সাজেই ছড়ালেন মুগ্ধতা

0
bn-7-20260914172902.jpg


তারকাদের ফ্যাশনে কখনো চোখ ধাঁধানো চাকচিক্য নজর কাড়ে, আবার কখনো সাদামাটা রং আর নিখুঁত নকশাই হয়ে ওঠে সবচেয়ে বড় আকর্ষণ। শ্রিয়া সরনের এবারের সাজটি ঠিক তেমন। আইভরি রঙের গাউনে অভিনেত্রীকে দেখা গেল এমন এক আবেদনে, যেখানে আধুনিক ফ্যাশনের সঙ্গে মিশে আছে পুরোনো দিনের রাজকীয় সৌন্দর্য।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

শ্রিয়ার পরনে ছিল ডিজাইনার জুটি গৌরি অ্যান্ড নাইনিকার তৈরি গাউন। পোশাকটির কাট ছিল শরীরঘেঁষা, যা অভিনেত্রীর ফিগারকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তবে শুধু ফিটিং নয়, গাউনটির ওপরের অংশের নকশাই সবচেয়ে বেশি নজর কেড়েছে।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

গলার কাছে কাউল-ধাঁচের ড্রেপিংয়ের সঙ্গে ব্যবহার করা হয়েছিল স্বচ্ছ কাপড়ের একটি অংশ। সেই অংশজুড়ে থাকা ঝলমলে ক্রিস্টাল, মুক্তা এবং রুপালি অলংকরণ দূর থেকেই তৈরি করেছে জুয়েলারির মতো ইফেক্ট। ফলে গলার সৌন্দর্য বাড়াতে আলাদা কোনো নেকপিসের প্রয়োজন হয়নি।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

কোমরের অংশে কাপড়ের ভাঁজ ও প্যাঁচানো নকশা পোশাকটিকে দিয়েছে ত্রিমাত্রিক সৌন্দর্য। নিচের দিকে অসম ড্রেপিংয়ের কারণে গাউনটিতে এসেছে বাড়তি কাঠামো ও বৈচিত্র্য। সব মিলিয়ে এটি ছিল এমন এক ডিজাইন, যেখানে পোশাকের প্রতিটি অংশই আলাদা করে নজর দেওয়ার মতো।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

গাউনটিই যেহেতু ছিল পুরো লুকের কেন্দ্রবিন্দু, তাই গয়নাতেও খুব বেশি ভারী হওয়ার পথে হাঁটেননি শ্রিয়া। কানে পরেছিলেন বড় মুক্তার দুল। মুখের পাশে মুক্তার উজ্জ্বলতা তার সাজকে আরও কোমল করে তুলেছে।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

হাতে ছিল কয়েক স্তরের ব্রেসলেট ও আংটি। সোনালি এবং রুপালি রঙের মিশ্রণ গাউনের আইভরি টোনের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে গেছে। গয়নায় ছিল গোল্ডেন উইন্ডো ও ইশহারার কাজ।পায়ের সাজেও ছিল একই রঙের সামঞ্জস্য। পয়েন্টেড-টো সাদা হিল পুরো পোশাকের সঙ্গে মিশে গিয়ে শ্রিয়ার লুককে দিয়েছে আরও লম্বা ও ছিমছাম আবহ।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

পোশাকের মতো মেকআপেও শ্রিয়া বেছে নিয়েছেন পরিমিত সৌন্দর্য। ত্বকে রাখা হয়েছিল উষ্ণ আভাযুক্ত বেস। চোখে হালকা স্মোকি মেকআপ ও স্পষ্ট ভ্রু তার চোখের সৌন্দর্য বাড়িয়েছে। ঠোঁটে ছিল ন্যুডের সঙ্গে গোলাপি আভা।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

চুল পুরোপুরি খোলা না রেখে গুছিয়ে আপডো করা হয়েছিল। তবে সামনের দিকে কয়েকটি চুল ইচ্ছাকৃতভাবে আলগা রাখা হয়, যা সাজে এনে দিয়েছে স্বাভাবিকতার ছোঁয়া। শ্রিয়ার এই স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন সুকৃতি গ্রোভার। তার সঙ্গে কাজ করেছেন সিনিয়র স্টাইলিস্ট বাণী গুপ্তা। চুল ও মেকআপ সাজিয়েছেন অজয় শেলার।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

অভিনয়ের বাইরে শ্রিয়ার ফ্যাশন সেন্স যে তার জনপ্রিয়তার অন্যতম অংশ, এই লুক যেন তারই আরেকটি প্রমাণ। আইভরি রঙের গাউনকে কেন্দ্র করে সাজ, গয়না, চুল ও মেকআপে যে ভারসাম্য তৈরি করা হয়েছে, সেটিই পুরো উপস্থিতিকে করেছে আকর্ষণীয়।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিশেষ করে গলার স্বচ্ছ অংশে মুক্তা ও ক্রিস্টালের কাজ এবং কোমরের ড্রেপিং গাউনটিকে দিয়েছে আলাদা পরিচয়। তাই শ্রিয়ার এই সাজকে শুধু একটি পার্টি লুক বললে কম বলা হবে-এটি বরং পরিমিত গ্ল্যামারের একটি চমৎকার উদাহরণ।

এসএকেওয়াই



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *