September 3, 2026

শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে সালমান শাহের বাবা যা বলেছিলেন

0
bubly-mtiebofkejw6c23-20260901142430.jpg


সালমান শাহ ও শাবনূর ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি। পর্দায় তাদের রসায়ন দর্শকের কাছে যেমন প্রশংসিত ছিল, তেমনি একসময় বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়েছিল নানা গুঞ্জন। এমনকি ‘শাবনূরকে বিয়ে করেছেন সালমান শাহ’- এমন খবরও প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্রিকায়।

সেই গুঞ্জনের মধ্যেই এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন সালমান শাহ। পাশে ছিলেন তার বাবা এ কিউ চৌধুরীও।

১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন সালমান শাহ। মূলত প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা ও নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অবস্থান পরিষ্কার করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। সেখানেই শাবনূরের সঙ্গে তার বিয়ের গুঞ্জন নিয়েও কথা বলেন এই অভিনেতা।

সালমান শাহ জানান, কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তার ও শাবনূরের বিয়ের গুজব ছড়ানো হচ্ছে। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করে তিনি বলেন, শাবনূরকে তিনি ছোট বোনের মতো জানেন ও স্নেহ করেন। একই সঙ্গে নিজের বৈবাহিক অবস্থানও স্পষ্ট করে জানান, তিনি বিবাহিত।

বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে সালমান শাহ

ছেলের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে শাবনূরকে নিয়ে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে সালমান শাহর বাবা এ কিউ চৌধুরীও কথা বলেন। তিনি বলেন, তিনি তার সন্তানকে জানেন এবং সালমান এমন কোনো কাজ করতে পারেন না। তার ধারণা ছিল, কেউ হয়তো সালমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ‘আমি আমার সন্তানকে জানি। শাবনূরকেও আমি চিনি। সালমান এ কাজ করতেই পারে না। নিশ্চয়ই কেউ ওর বিরুদ্ধে চক্রান্তে নেমেছে।’

এর আগে ১৯৯৬ সালের এপ্রিল মাসে প্রযোজক সমিতি সালমান শাহকে দুই সপ্তাহের জন্য এফডিসিতে নিষিদ্ধ করেছিল। ‘আগে জানলে টাকা দিয়ে পুরস্কার কিনতাম’- এমন একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে ওই সময়ের সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

এলআইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *