September 3, 2026

হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল হোটেলকে জরিমানা

0
og_1788401307_6a98d69b15507.jpeg


 

মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন খাবার সংরক্ষণসহ বেশ কিছু অনিয়মের দায়ে রাজধানীর জিগাতলায় হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে ৫৩, জিগাতলার সাত মসজিদ রোডের ওই রেস্তোরাঁয়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রেস্টুরেন্টের রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ অনথন পাতি ও ক্র‍্যাব সস সংরক্ষণ করতে দেখা যায়। আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্য উপকরণ যেমন- সয়াসস, চিকেন পাউডার, কাশমিরি মরিচ ইত্যাদি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়।

এছাড়াও হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে এ জরিমানা করা হয়।

এনএইচ/এমকেআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *