September 3, 2026

ঢাবিতে প্রাচ্যকলার প্রদর্শনী, পুরস্কার পেলেন ১৬ শিক্ষার্থী

0
img-20260902-wa0024-20260902173424-20260903080017.jpg


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী শুরু হয়। অনুষদের ওসমান জামাল মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান গোপাল চন্দ্র ত্রিবেদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ প্রধান অতিথি এবং প্রক্টর মো. ইসরাফিল, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে প্রকৌশলী ময়নুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর কিউরেটর কান্তিদেব অধিকারী শুভেচ্ছা বক্তব্য দেন।

বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- পল্লবী বিশ্বাস (শ্রেষ্ঠ পুরস্কার, নিরীক্ষাধর্মী), সজীব দত্ত (বিশেষ পুরস্কার, নিরীক্ষাধর্মী), প্রগতি চাকমা (শ্রেষ্ঠ পুরস্কার, জলরং), সোহাগ রায় (শ্রেষ্ঠ পুরস্কার, পেনসিল), জাহিন রাঈদা মাইশা (শিল্পী শফিকুল আমীন স্মৃতি পুরস্কার), বাপ্পী পাল (শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পুরস্কার), ইশতিয়াজ হোসেন (শিল্পী আমিনুল ইসলাম স্মৃতি পুরস্কার), মো. জাকারিয়া ইসলাম (শিল্পী শওকাতুজ্জামান স্মৃতি পুরস্কার), রাহেলী রুবাইয়াৎ (শ্রেষ্ঠ পুরস্কার, নিরীক্ষাধর্মী), বসুন্ধরা সরকার (বিশেষ পুরস্কার, নিরীক্ষাধর্মী), শুভজিৎ পাল (শ্রেষ্ঠ পুরস্কার, জলরং), অমিয় পাল (শ্রেষ্ঠ পুরস্কার, পেনসিল), সুষমা সাদাফ মিথী (শিল্পী শফিকুল আমীন স্মৃতি পুরস্কার), নকীব জাহাঙ্গীর (শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পুরস্কার), সুনয় চাকমা (শিল্পী আমিনুল ইসলাম স্মৃতি পুরস্কার) এবং অংকিতা মিত্র (শিল্পী শওকাতুজ্জামান স্মৃতি পুরস্কার)।

আরটি/এমআইএইচএস

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *