রাজধানীর ৩ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জন গ্রেফতার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী, তুরাগ ও লালবাগ থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে আকতার হোসেন জানান, গতকাল সোমবার (৩১ আগস্ট) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম (২৬), বর্ষা আক্তার (১৯), সানজু (১৯), মো. ফাহিম (২৬), মো. হৃদয় (২২), পুলক ভট্টাচার্য্য, মো. সুজন দেওয়ান (২৫), মো. বিলাল (১৯), মো. সোহেল (২৪), মো. খোকন (২৩), পুলক ভট্টাচার্য্য, মো. রাসেল শেখ (২২), ডালিয়া আকতার (৩৪), মো. রাসেল (২৫), মো. বাচ্ছু (২৮), নাসির (২৭), মো. রাসেল (২৭), ডালিয়া আকতার ওরফে শারমীন সুলতানা ওরফে শুধা (৩৪), পুলক ভট্টাচার্য্য, মো. রাসেল সরদার (৩০), মুন্না (২৭), লাকিয়া ইসলাম এবং হারুনর রশীদ মুন্না।
তুরাগ থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, একই দিন তুরাগ থানা অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন আলমগীর হোসেন ওরফে কার্ফু (৫৪), মুজিবুল হক (২৭), মো. ছোটন (২১), নুরুল ইসলাম রাকিব (২১), মো. হাবিব হাসান (২০), মো. রাকিব আজিজ (৪৪), কামরুল হাসান (২২) এবং মো. শাহীন (৩৩)।
লালবাগ থানার বরাত দিয়ে তিনি বলেন, সোমবার লালবাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। তারা হলেন মো. আলী, রিফাত হোসেন, তরিকুল ইসলাম রাজু (৩৪), মো. নয়ন (১৯), মো. শাওন (২০) এবং মো. ইকবাল (২৫)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
কেআর/এমএমকে

