ডিজিটাল নিরাপত্তা ও তরুণ উদ্যোক্তাদের জয়ের গল্প
প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ২০২৬’ এবং ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ-সিজন ১’-এর গালা ডে ও পুরস্কার বিতরণী।
টুইম্বল, ইয়ুথ হাব ফাউন্ডেশন মালয়েশিয়া, ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশন ও টিন্স সেভার বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল নিরাপত্তা, শিক্ষা, ভবিষ্যৎ দক্ষতা, উদ্ভাবন ও তরুণ উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আয়োজকরা জানান, ১০ থেকে ১৯ বছর বয়সী উদ্যোক্তা ও উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাসম্পন্ন তরুণদের নিয়ে দেশে প্রথমবারের মতো ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ’ আয়োজন করা হয়েছে। মে থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরি থেকে সেরা ১৩টি উদ্যোগ নির্বাচিত হয়।
আয়োজকদের মতে, এ আয়োজনের মূল লক্ষ্য শুধু তরুণদের প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা নয়; বরং তাদের উদ্ভাবনী চিন্তা, নেতৃত্ব, সমস্যা সমাধান ও ব্যবসায়িক দক্ষতা বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। একই সঙ্গে সম্ভাবনাময় উদ্যোগগুলোকে মেন্টর, বিচারক, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে যুক্ত করে একটি কার্যকর উদ্যোক্তা নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
‘টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ২০২৬’-এ মূল বক্তব্য দেন দ্য প্রিমিয়ার ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম এফসিএস। বিশেষ অতিথি ছিলেন টেসল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুহাম্মদ ইয়াসির এবং ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউটের প্রভাষক ইসরাক মুজবিন পৃথিল।
সামিটের বিশেষ প্যানেল আলোচনায় শিশু-কিশোরদের জন্য প্রযুক্তি কীভাবে আরও নিরাপদ, সহজ ও দায়িত্বশীল করা যায়, তা নিয়ে আলোচনা করেন প্রযুক্তি ও শিক্ষা খাতের বিশেষজ্ঞরা।
আলোচনায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা, দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার, শিক্ষা, ভবিষ্যৎ দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশের বিষয়গুলো গুরুত্ব পায়।
প্যানেল আলোচনায় অংশ নেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন, ইসিএস-এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী নাসরিন সিদ্দিকা, স্পেস ইনোভেশন ক্যাম্পের সভাপতি ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের উপদেষ্টা আরিফুল হাসান অপু এবং এসিআই পিএলসির অদম্য মেধাবী প্রোগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম।
‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ-সিজন ১’-এর গালা ডেতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ‘ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট’ প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
বিশেষ অতিথি ছিলেন এসিআই পিএলসির অদম্য মেধাবী প্রোগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম, ইসিএসের নির্বাহী পরিচালক কাজী নাসরিন সিদ্দিকা, এসবিএলের ইমপ্যাক্ট অ্যান্ড ইকোসিস্টেম বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. দেওয়ান আদনান এবং ড্যাফোডিল গ্রুপের স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেমের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন।
প্রতিযোগিতার মেন্টর প্যানেলে ছিলেন ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের লিড মেন্টর আবদুর রশিদ সোহাগ, কনফিডেন্স গ্রুপের হেড অব হিউম্যান রিসোর্সেস হুমায়ুন রশিদ, গ্রিনটেক সোলারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাজিব আশরাফুল ইসলাম এবং টেক্সোর্টের প্রধান নির্বাহী এস এম বেলাল উদ্দিন। জুরি প্যানেলে ছিলেন ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের প্রধান নির্বাহী মো. আলতামিস নাবিল, ফারহানাস ব্রেইনস্টেশনের প্রতিষ্ঠাতা খান ফারহানা, হ্যাপি ভেঞ্চারের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ হাসান ও এসটিএসের হেড অব টেকনোলজি আরেফিন মিজান।
পুরো আয়োজনটি টুইম্বলের প্রতিষ্ঠাতা শামীম আশরাফের পরিচালনায় এবং টিন্স সেভার বাংলাদেশের প্রতিষ্ঠাতা রুদ্র চৌধুরী তুর্জ ও ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তাশদীদ হোসাইন চৌধুরীর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং দায়িত্বশীল উদ্ভাবক, সমস্যা সমাধানকারী ও ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।
‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ-সিজন ১’-এর টাইটেল স্পন্সর ছিল কিডলোন। বিশেষ স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে মালয়েশিয়াভিত্তিক এমডি গ্লোবাল রিসোর্সেস।
এমআরএম

