August 29, 2026

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে স্ত্রীর আপত্তি জানালেন যশ

0
6a829921dbeee17869437776a829921dbef0.jpg



আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে যশের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। এসব দৃশ্য নিয়ে দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে সমালোচনা যেমন রয়েছে, তেমনি নানা প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে দক্ষিণী এই তারকাকে। বিশেষ করে বড় পর্দায় স্বামীকে এমন দৃশ্যে দেখে স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে ভক্তদের আগ্রহও কম নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কেজিএফখ্যাত যশ।

যশের স্ত্রী রাধিকা পণ্ডিত নিজেও একজন অভিনেত্রী। ফলে অভিনয়জগতের নানা বিষয় তার কাছে অপরিচিত নয়। তারপরও পর্দায় স্বামীকে অন্য অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যে একজন স্ত্রীর জন্য খুব স্বস্তিদায়ক নয়, সেটি স্বীকার করেছেন যশ।

অভিনয় এবং ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার কথা জানিয়ে যশ বলেন, এসব দৃশ্য দেখে রাধিকা হয়তো খুব একটা খুশি হবেন না। তবে এ নিয়ে তিনি স্বামীর ওপর রাগ করবেন কিংবা তাদের দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে—এমনটা মনে করেন না যশ। কারণ রাধিকা তার পেশার ধরন বোঝেন এবং স্বামীর প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।

যশের ভাষায়, বিষয়টি তার কাছেও খুব স্বস্তিকর নয়। তবে পেশাগত কারণে এই দ্বিধা কাটিয়ে উঠেছেন তিনি। গল্পের প্রয়োজনেই এসব দৃশ্যে অভিনয় করতে হয়েছে বলে জানান অভিনেতা। তার মতে, সিনেমার গল্প এগিয়ে নিতে দৃশ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, বিষয়টি স্বস্তিকর না হলেও সেই দ্বিধা কাটিয়ে উঠেছেন। এ ধরনের দৃশ্যে অভিনয় করাও তার জন্য সহজ নয়। তবে গল্পের প্রয়োজনে সেগুলো করতে হয়েছে। রাধিকা এসব দৃশ্য দেখে খুশি না হলেও তার ওপর রাগ করবেন না, কারণ তিনি স্বামীকে বিশ্বাস করেন।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও তারা সুতারিয়া। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্তকে। সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *