অর্থনৈতিক-ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব: রুবিও
বিশ্ব যখন বড় ধরনের ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তখন মনে রাখা জরুরি যে, জটিল আন্তর্জাতিক সমস্যার সহজ কোনো সমাধান নেই। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রুবিও বলেন, আমি মনে করি, বিশ্ব এখন অর্থনৈতিক ও ভূরাজনৈতিক-উভয় ক্ষেত্রেই একটি পরিবর্তনকাল অতিক্রম করছে। বিশ্বে চলমান অনেক সমস্যার সহজ কোনো উত্তর নেই, আবার কখনও কখনও নিখুঁত সমাধানও থাকে না।
তার মতে, পররাষ্ট্রনীতিতে অনেক সময় একটি নিখুঁত সমাধান ও খারাপ সমাধানের মধ্যে বেছে নেওয়ার সুযোগ থাকে না। বরং দুটি নিম্ন-আদর্শের বিকল্পের মধ্যে থেকে একটি বেছে নিতে হয়।
রুবিও বলেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য থাকে-কোন বিকল্পটি দেশটির স্বার্থের সবচেয়ে কম ক্ষতি করবে তা নির্ধারণ করা।
এক্ষেত্রে রুবিওর বক্তব্যের মূল কথা হচ্ছে- আন্তর্জাতিক রাজনীতিতে সবসময় ভালো ও খারাপের মধ্যে বেছে নেওয়ার সুযোগ থাকে না; অনেক সময় কম ক্ষতিকর বিকল্পটিই বেছে নিতে হয়।
কেএম

