August 30, 2026

বাথরুমে পড়ে ছিল নারীর মরদেহ, স্বামী-সন্তান নিখোঁজ

0
img-20260830-174406-20260830181911-1-mtfv2cswaomxigt-20260830194744.jpg


ভারতের দিল্লিতে এক বাসার বাথরুম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামী ও সন্তান নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) দিল্লির শাহাবাদ এলাকার এক বাসার বাথরুম থেকে সাবিলা খাতুন (২২) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার স্বামী লালবাবু এবং সন্তানকে খুঁজে পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

সাবিলার ভাই মোহাম্মদ গুলাব পুলিশকে জানান, প্রায় দু বছর আগে সাবিলা ও লালবাবুর বিয়ে হয়। এরপর থেকে তারা প্রহ্লাদপুর বাঙ্গার গ্রামে বসবাস করছিলেন।

গুলাব আরও জানান, তিনি যখন বোনের বাসায় আসেন তখন তাকে বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই সময় তার দুলাভাই বা বোনের শিশু সন্তান কেউই বাসায় ছিল না।

মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দিল্লি পুলিশ।

শাহাবাদ ডেইরি পুলিশ স্টেশনে এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং ওই নারীর স্বামী ও সন্তানের খোঁজ চালিয়ে যাচ্ছে পুলিশ।

এএমএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *