September 9, 2026

চট্টগ্রাম বন্দরে চার শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স স্থগিত

0
ctg-mr1z84bvgt46rzm-20260701171726.jpg


জাহাজ বণ্টন সংক্রান্ত নির্দেশনা না মানায় চার শিপ হ্যান্ডলিং অপারেটর প্রতিষ্ঠানের লাইসেন্স ও তালিকাভুক্তি স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

গত ২৭ জুলাই অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্ত (নং-২০১৬৬) অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়। এরই মধ্যে বন্দরের পরিচালক (ট্রাফিক) গোলাম মো. সারওয়ারুল ইসলাম চিঠি দিয়ে প্রতিষ্ঠান চারটির লাইসেন্স স্থগিত করার বিষয়টি জানিয়েছেন।

লাইসেন্স স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স সী কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং করপোরেশন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

চিঠিতে উল্লেখ করা হয়, বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স ও কাজের অনুমতি পাওয়া শিপ হ্যান্ডলিং অপারেটরদের মধ্যে জাহাজ বণ্টনের ক্ষেত্রে দেওয়া নির্দেশনা প্রতিষ্ঠানগুলো প্রতিপালন করেনি।

এতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা-২০১৫ এর অনুচ্ছেদ ‘গ’এর ৭.৪ ধারার ব্যত্যয়। এ কারণে গত ২৭ জুলাই চট্টগ্রাম বন্দরের বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠানগুলোর শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্সের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ সিদ্ধান্তের অনুলিপি ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন্স), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের পিএস, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/এমএমকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *