September 6, 2026

৩৮ এসিল্যান্ডকে বদলি

0
og_1788621258_6a9c31cae17dc.jpeg


৩৮ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে বদলি করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাদের অন্যত্র এসিল্যান্ড হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে ভূমি মন্ত্রণালয়।

গত ২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। পরে সংশ্লিষ্ট এলাকায় তাদের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হবে।

মাঠপ্রশাসনে ভূমি ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ পদ হলো সহকারী কমিশনার (ভূমি)। উপজেলা বা সংশ্লিষ্ট ভূমি সার্কেল পর্যায়ে ভূমি সংক্রান্ত সরকারি কার্যক্রম পরিচালনা ও তদারকিতে এসিল্যান্ডরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাদের দায়িত্বের মধ্যে রয়েছে নামজারি ও জমাখারিজের আবেদন নিষ্পত্তি, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি খাসজমি ব্যবস্থাপনা, সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা। এছাড়া ভূমি সংক্রান্ত বিরোধ ও অনিয়মের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার কার্যক্রমেও তারা দায়িত্ব পালন করেন।

ভূমি ব্যবস্থাপনার পাশাপাশি এসিল্যান্ডরা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করতে পারেন। ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরেজমিনে তদন্ত, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করাও তাদের কাজের অংশ।

বদলি করা এসিল্যান্ডের তালিকা দেখতে ক্লিক করুন

আরএমএম/ইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *