August 30, 2026

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২

0
6a93b9e96745717880662816a93b9e96745a.jpg



রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫১ জন, লালবাগ থেকে ৩৮ জন, ওয়ারী থেকে ৪৮ জন, মতিঝিল থেকে ৬৪ জন, তেজগাঁও থেকে ৭৬ জন, মিরপুর থেকে ১৬৮ জন, গুলশান থেকে ৩৪ জন, উত্তরা থেকে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে একজন রয়েছেন।

ডিএমপি জানায়, অভিযানের সময় ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, দুটি চাকু ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আমার বাঙলা/ রাব্বি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *