August 30, 2026

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

0
6a8d6ae73c86017876528396a8d6ae73c863.jpg



দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রম সচল রাখার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ARAB) যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এ অনুশীলন ২৩ আগস্ট শুরু হয়ে ২৫ আগস্ট শেষ হয়।

২৩ আগস্ট সকাল ১০টায় এ কমিউনিকেশন এক্সারসাইজের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। এ সময় অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস), ARAB-এর সাধারণ সম্পাদক অনূপ কুমার ভৌমিকসহ ফায়ার সার্ভিস ও ARAB-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির নির্দেশনায় বড় ধরনের দুর্যোগের সময় উদ্ধার ও জরুরি কার্যক্রমে পারস্পরিক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে এ অনুশীলনের আয়োজন করা হয়।

অনুশীলনের মূল লক্ষ্য ছিল, কোনো বড় দুর্যোগে ফায়ার সার্ভিসের প্রচলিত যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়লে ARAB-এর সদস্যরা কীভাবে বিকল্প বেতার যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় বজায় রাখবেন এবং উদ্ধার কার্যক্রম সচল রাখতে সহায়তা করবেন—তা বাস্তবে অনুশীলন করা।

দেশের আট বিভাগের মোট ১৬টি স্থানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সচল রাখার অনুশীলন করা হয়। এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও ARAB-এর মধ্যে পারস্পরিক সমন্বয় এবং দুর্যোগকালীন সময়ে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরও জোরদার হয়েছে।

অনুশীলনের দ্বিতীয় দিন ২৪ আগস্ট ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল মিরপুরে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আজ ২৫ আগস্ট সকাল ১০টায় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি অনুশীলনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিকেল সাড়ে ৩টায় অনুশীলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

সমাপনী পর্বে ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি অপারেশন সেন্টার (EOC), মিরপুর থেকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান দেশের বিভিন্ন বিভাগের ফায়ার সার্ভিস কর্মকর্তা ও ARAB প্রতিনিধিদের সঙ্গে বেতার যোগাযোগ স্থাপন করেন। পরে জুম মিটিংয়ের মাধ্যমে সার্বিক অনুশীলন কার্যক্রমের মূল্যায়ন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।

আমার বাঙলা/ রাব্বি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *