August 29, 2026

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী

0
6a7832242128317862620526a7832242129a.jpg



রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে ১১ দলীয় জোট। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

বৈঠক শেষে জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের নাম চূড়ান্ত করা হয়েছে।

এর আগে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এতে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি জোটের পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদও অংশ নেন।

এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জোটের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।

আমার বাঙলা/ রাব্বি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *