August 30, 2026

নাতিকে পাশের বাড়িতে পাঠিয়ে নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণপিটুনি

0
jagonewsimage-mtesmuoupxl2nvg-20260830014917.jpg


বরগুনার তালতলীতে বাঁশ কেনার কথা বলে বাড়িতে ঢুকে ৫৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মরা নিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বশির উদ্দিন (৩২) নামের অভিযুক্ত ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বশির ভুক্তভোগী ওই নারীর বাড়িতে এসে বাঁশ কেনার কথা বলেন। এসময় তিনি বিক্রি করতে রাজি হন এবং বাঁশ কেটে নেওয়ার জন্য একটি দা দেন। তবে বশির জানান, এ দা দিয়ে বাঁশ কাটা যাবে না এবং ভালো দা আনতে ঘরে থাকা ওই নারীর নাতিকে পাশের বাড়িতে পাঠান।

তখন বাড়িতে আর কেউ না থাকার সুযোগে ভুক্তভোগীকে ঝাপটে ধরে ধর্ষণ করেন বশির। এসময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশী আরেক নারী ছুটে এলে বশির দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভুক্তভোগী নারী থানায় লিখত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএএ/একিউএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *