সিরিজ শুরুর ১০ দিন আগে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সফরে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয় দল। ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৮ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
২৮ অক্টোবর থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর।
এরপর সিলেটে পাড়ি দেবে দুই দল। ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট তালিকায় বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম।
এর আগে ২০২১ সালে সবশেষ বাংলাদেশে টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার ২-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা। তবে গত বছর ওয়েস্ট সফরে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ।
এসকেডি/এমএমআর
