September 3, 2026

লক্ষ্মীপুরে উৎপাদিত ভেজাল শিশুখাদ্যের মোড়কে ঢাকার ঠিকানা

0
og_1788449011_6a9990f322a42.jpeg


লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও সরবরাহ করার অপরাধে প্রতিষ্ঠান মালিক জামাল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার প্রতিষ্ঠানটিও অনিবন্ধিত। তার কারখানাটি লক্ষ্মীপুরে হলেও মোড়কের গায়ে ঠিকানা লেখা ‘ঢাকা, বাংলাদেশ’।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে সমসেরাবাদ এলাকার লামচরী মাদরাসা সংলগ্ন ‘জামাল শন পাপড়ি’ নামে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ডপ্রাপ্ত জামাল লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার ফাইজুল মিলার ছেলে।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে শিমু খাদ্য উৎপাদন ও সরবরাহ এবং প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকায় অভিযুক্ত ব্যবসায়ী জামালকে ১ লাখ টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

অভিযানের সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী, পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম ও সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, ‌‘জামাল শন পাপড়ি’ নামক কারখানায় কোনো ধরনের লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শন পাপড়ি নামের খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানকালে কারখানায় নিষিদ্ধ ঘনচিনিও (সোডিয়াম সাইক্লামেট) পাওয়া যায়। এছাড়া লক্ষ্মীপুর পৌরসভাতে কারখানাটি পরিচালিত হলেও পণ্যের গায়ে ‘ঢাকা, বাংলাদেশ’ ঠিকানা ব্যবহার করা হয়েছে। বিভিন্ন অপরাধের দায়ে কারখানা মালিককে জরিমানা করা হয়।

কাজল কায়েস/এসজেডএইচ/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *