September 3, 2026

তেজগাঁওয়ে পুলিশের অভিযান, গ্রেফতার ৬৩

0
asir-mtlqcajkce3vl7w-20260903222155.jpg


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বুধবার (২ সেপ্টেম্বর) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে তেজগাঁও থানা ৫ জন, শেরেবাংলা নগর থানা ৭ জন, মোহাম্মদপুর থানা ১২ জন, আদাবর থানা ২১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৫ জন ও হাতিরঝিল থানা ১৩ জনকে গ্রেপতার করেছে।

তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

কেআর/ইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *