September 2, 2026

মৃত্যুর পর প্রথম জন্মদিনে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে স্মরণ

0
og_1788254708_6a9699f4f0c8f.jpeg


চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ারের আজ (১ সেপ্টেম্বর) মঙ্গলবার ৯১তম জন্মবার্ষিকী। ১৯৩৫ সালের এদিনে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে বিশেষ ‘স্মরণোৎসব’।

সন্ধ্যা ৭টায় শুরু হবে এ অনুষ্ঠান। মুস্তাফা মনোয়ারের মৃত্যুর পর এটি প্রথম জন্মবার্ষিকী স্মরণ আয়োজন। অনুষ্ঠানটির আয়োজন করেছে মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার।

আয়োজনে শিল্পীর বর্ণাঢ্য জীবন, শিল্পসাধনা, সৃজনশীলতা এবং বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে তার অনন্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। পাশাপাশি দেশের বরেণ্য শিল্পীদের নৃত্য, সংগীত ও পাপেট পরিবেশনা থাকবে। শিল্পীর কর্মময় জীবন ও শিল্পচর্চার নানা দিক নিয়েও স্মৃতিচারণ ও আলোচনা হওয়ার কথা রয়েছে।

মাল্টিমিডিয়া পাপেট থিয়েটারের সভাপতি এবং মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার বলেন, ‘রং, রেখা, কল্পনা ও নান্দনিকতার আজীবন সাধক ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। তার জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এই প্রয়াস। আশা করছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন এই আয়োজনে।’

চলতি বছরের গত ২৯ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন তিনি। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে একুশে পদকে ভূষিত করা হয় তাকে।

 

এমআই/এলআইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *