September 2, 2026

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

0
6a9811f2c987517883509626a9811f2c9878.jpg


http://www.amarbanglabd.com/social-news-image?src=2026/09/6a9811f2c987517883509626a9811f2c9878.jpg

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর একই স্থানে ব্যাংকিং সেবা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জনতা ব্যাংকের আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিস, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রুহিয়া আখতার, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ হোসেন ফেরদৌসসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বলেন, এই সমঝোতার আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি এবং অন্যান্য রাজস্ব আদায়ে আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি সিটি করপোরেশনের সেবা গ্রহণকারী ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ নাগরিকদের জন্য মোবাইল ব্যাংকিংসহ প্রয়োজনীয় ডিজিটাল আর্থিক সেবা প্রদানে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে নাগরিকদের সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি রাজস্ব আদায়ের কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করা সম্ভব হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, জনতা ব্যাংকের সঙ্গে এই সমঝোতার ফলে নাগরিক সেবা, রাজস্ব আদায় ও বিভিন্ন ফি পরিশোধের ক্ষেত্রে আধুনিক ও সহজতর ব্যবস্থা চালু হবে।

আমার বাঙলা/ রাব্বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *