বাংলা উইকিপিডিয়ার সার্চে শীর্ষে ক্ষুদিরাম, অষ্টম মিয়া খলিফা
আগস্ট মাসে বাংলা উইকিপিডিয়ার অনলাইন পাঠকদের অনুসন্ধানে (সার্চ) শীর্ষস্থান দখল করেছেন ক্ষুদিরাম বসু। পাশাপাশি শীর্ষ ২০টি পাতার তালিকায় রয়েছে ভারতের স্বাধীনতা দিবস, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ, মিয়া খলিফা, রাখীবন্ধনের মতো পাতাগুলো।
প্রকাশিত তথ্যানুযায়ী, সার্চে শীর্ষে থাকা ক্ষুদিরাম বসু পাতাটি পড়া হয়েছে ৩০ হাজার ৩০৮ বার। দ্বিতীয় স্থানে রয়েছে ‘স্বাধীনতা দিবস (ভারত)’। আগস্ট মাসে এ পাতাটি দেখা হয়েছে ২৭ হাজার ৪০৮ বার।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সংক্রান্ত পাতা ২০ হাজার ৮৯৪ বার প্রদর্শিত হয়েছে। ১৫ হাজার ৯৫১ বার প্রদর্শিত হয়ে চতুর্থ স্থানে জায়গা পেয়েছে ‘বাংলাদেশ’ পাতাটি।
পঞ্চম স্থানে থাকা ‘রাখীবন্ধন’ পাতাটি দেখা হয়েছে ১৫ হাজার ৮২৬ বার। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ১৫ হাজার ৬১৬ বার প্রদর্শিত হয়ে ষষ্ঠ; ‘মুহাম্মাদ’ ১৫ হাজার ২২৬ বার প্রদর্শিত হয়ে সপ্তম এবং ‘মিয়া খলিফা’ ১৪ হাজার ৪৯৭ বার প্রদর্শিত হয়ে অষ্টম স্থানে রয়েছে।
তালিকায় নবম স্থানে থাকা রবীন্দ্রনাথ ঠাকুর সংক্রান্ত পাতা ১৪ হাজার ৯১ বার এবং দশম স্থানে থাকা ‘জুলাই গণঅভ্যুত্থান’ পাতাটি ১৩ হাজার ১৭০ বার প্রদর্শিত হয়েছে। তালিকায় ১১তম স্থানে রয়েছে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। পাতাটি ১৩ হাজার ১৭ বার প্রদর্শিত হয়েছে।
১২ হাজার ৮০৬ বার প্রদর্শিত হয়ে ‘বন্দে মাতরম্’ রয়েছে ১২তম স্থানে। এছাড়া কাজী নজরুল ইসলাম ১২ হাজার ৪২৯ বার প্রদর্শিত হয়ে ১৩তম; ‘ঈদে মিলাদুন্নবী’ ১২ হাজার ১১৬ বার প্রদর্শিত হয়ে ১৪তম ও ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ ১১ হাজার ৯৮১ বার প্রদর্শিত হয়ে ১৫তম স্থানে রয়েছে।
১৬তম স্থানে থাকা সুভাষচন্দ্র বসুর পাতাটি ১১ হাজার ৭৬৭ বার; ‘ভারতের জাতীয় পতাকা’ ১১ হাজার ৪১১ বার এবং ‘বাংলা ভাষা’ ১১ হাজার ২৩৭ বার প্রদর্শিত হয়েছে। এ দুটি পাতা যথাক্রমে ১৭তম ও ১৮তম স্থানে রয়েছে।
তালিকার ১৯তম স্থানে রয়েছে ‘চ’ অক্ষরটি। পাতাটি ১০ হাজার ৭২৩ বার প্রদর্শিত হয়েছে। আর ১০ হাজার ৭১৬ বার প্রদর্শিত হয়ে ২০তম স্থানে রয়েছে নতুন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের নামে খোলা পাতাটি।
এএএইচ/ইএ


