August 31, 2026

লেস্টার সিটির সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টানছেন বাংলাদেশ তারকা হামজা

0
og_1788099883_6a943d2bc8139.jpeg


লেস্টার সিটির সঙ্গে সম্পর্কটা শুরু হয়েছিল শৈশবে। একাডেমির ছোট্ট ফুটবলার থেকে ধাপে ধাপে উঠে এসেছিলেন ক্লাবের মূল দলে। দীর্ঘ ২১ বছর সেই সম্পর্কের পর এবার পরিচিত ঠিকানা ছাড়ছেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। নতুন ঠিকানা শেফিল্ড ইউনাইটেড।

স্থায়ী চুক্তিতে হামজাকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে শেফিল্ড ইউনাইটেড। একই সঙ্গে তার বিদায়ের বিষয়টি জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছে লেস্টার সিটিও। ক্লাবটি লিখেছে, ২১ বছরের সম্পর্ক শেষে হামজা স্থায়ীভাবে যোগ দিচ্ছেন শেফিল্ড ইউনাইটেডে। তার ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে ‘দ্য ফক্সেস’।

লেস্টার সিটির একাডেমিতেই ফুটবলের হাতেখড়ি হামজার। বয়সভিত্তিক দলগুলো পেরিয়ে জায়গা করে নিয়েছিলেন মূল দলে। ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন এই মিডফিল্ডার। তাই লেস্টার ছাড়ার মুহূর্তটি হামজার ক্যারিয়ারে নিঃসন্দেহে বিশেষ এক অধ্যায়।

অবশ্য শেফিল্ড ইউনাইটেড হামজার জন্য একেবারে নতুন নয়। ২০২৪-২৫ মৌসুমে ধারে ‘দ্য ব্লেডস’-এ খেলেছিলেন তিনি। ওই মৌসুমে শেফিল্ডের জার্সিতে ১৬ ম্যাচে মাঠে নামেন হামজা। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েই এবার স্থায়ীভাবে তাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজা হয়ে উঠেছেন বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর তার প্রতি প্রত্যাশাও বেড়েছে বহুগুণ।

লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ দুই দশকের বেশি সময়ের সম্পর্কের ইতি টেনে এবার ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জে নামছেন হামজা। পরিচিত নীল জার্সি ছেড়ে বাংলাদেশের এই তারকার সামনে এখন নতুন পথচলা—- শেফিল্ড ইউনাইটেডের লাল-সাদা জার্সিতে।

আরআই/আইএইচএস/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *