September 5, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি

0
feni-mtmhf0yek8icckw-20260904105904.jpg


বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান ক্ষেতে নেমে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ফিরোজা নামের এক নারী পথচারী আহত হলেও প্রতিমন্ত্রী সুস্থ্য রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। তার গাড়িবহর শিবগঞ্জের কিচক ব্রিজের সামনে পৌঁছালে তার গাড়ির সামনে ফিরোজা নামের এক নারী পথচারী চলে আসে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মূল গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এ ঘটনায় ফিরোজা নামের ওই নারী আহত হয়েছেন। তবে দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য গাড়িতে তাদের গন্তব্য জয়পুরহাটের দিকে রওনা হন। গাড়িটি পুনরায় রাস্তায় তোলার চেষ্টা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এ ঘটনায় প্রতিমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি বা তিনি আহত হননি। তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় সেখানে থাকা এক পথচারী আহত হয়েছেন।

এলবি/এনএইচআর/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *