টিকটক তারকা বানানোর প্রলোভনে ৪ জন মিলে কিশোরকে বলাৎকার
পাকিস্তানের পাঞ্জাবে ১৬ বছর বয়সী এক কিশোরকে মাদক সেবন করিয়ে সংঘবদ্ধ বাৎকারের ঘটনা ঘটেছে। পাঞ্জাবের সাহিওয়াল জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে নিজের বাবাকে হারান ভুক্তভোগী কিশোর। এরপর থেকে সে তার মাকে নিয়েই থাকছিল। খবর ডন-এর।
পুলিশের ভাষ্য-মোবাইলে আসক্ত এই কিশোর নিয়মিতই তার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতো।
প্রায় এক মাস আগে, এক ব্যক্তির কাছে তার কাছে একটি কল আসে। মামলার নথি থেকে জানা যায়, ওই ব্যক্তি ভুক্তভোগী কিশোরকে টিকটক তারকা বানানোর প্রতিশ্রুতি দেন। তারা কথাবার্তা চালিয়ে যান এবং সোমবার (৭ সেপ্টেম্বর) দেখা করবেন বলে ঠিক করেন।
দেখা করার পর ওই ব্যক্তি কিশোরটিকে নিয়ে একটি বাসায় যান। সেখানে বন্দুকের মুখে ওই বালককে সিসা মাদক সেবন করতে বাধ্য করেন ওই ব্যক্তি ও তার সহযোগী।
পরে আরও দুই ব্যক্তি তাদের সঙ্গে যোগ দেন। তারা ওই কিশোরের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং তাকে কোমল পানীয়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খেতে দেন।
ভুক্তভোগী কিশোর জানায়, নেশাগ্রস্ত হয়ে যাওয়ার পর তাকে উপস্থিত চারজন মিলে বলাৎকার করে। সে অজ্ঞান থাকা অবস্থায় পরবর্তীতে ওই ব্যক্তিরা পালিয়ে যায়। পরে বাসায় এসে ওই কিশোর তার মাকে ঘটনাটি জানালে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
সন্দেহভাজন চারজনকে আসামি করে এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএমএ
