September 8, 2026

এশিয়ান গেমসে সোনা ছাড়া বিকল্প দেখছেন না সালাউদ্দিন

0
og_1788786077_6a9eb59d876f7.jpeg


এশিয়ান গেমসে ক্রিকেটে এবার জাতীয় দলের মূল স্কোয়াডকেই পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কোচিং প্যানেলে বদল আছে, প্রধান কোচ হয়ে যাচ্ছেন এইচপির হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি 

ক্রিকেটের প্রতি দেশের মানুষের আলাদা প্রত্যাশা থাকায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই জাপানে যাবে বাংলাদেশ দল। সালাউদ্দিন বলেন, ‘এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত করায় সবসময়ই একটা আগ্রহ থাকে। আমি মনে করি, এশিয়ান গেমসে বাংলাদেশের সবাই আশা করে যে বাংলাদেশ ক্রিকেট ভালো করবে এবং আমরা সাধারণত খুব বেশি পদকও পাই না। কিন্তু যেহেতু ক্রিকেট, আমি মনে করি সবাই, পুরো দেশই আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা যেন ভালো করি এবং আমি আশাবাদী যে আমরা ভালো করব। আর যেহেতু খেলতে যাচ্ছি, এখানে আসলে চ্যাম্পিয়ন (সোনা জয়) হওয়ার চিন্তা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।’

ছেলে ও মেয়েদের দলই ভালো ফল করবে বলে আশাবাদী সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমরা আশা করব ছেলে এবং মেয়েরা ভালো করবে এবং আমরা ভালো ফলাফল নিয়ে আসব।’ 

জাপানের কন্ডিশন নিয়ে অবশ্য এখনই খুব বেশি ধারণা নেই বাংলাদেশের কোচের। তবে বাংলাদেশ নারী দল আগে সেখানে খেলায় তাদের কাছ থেকে পাওয়া তথ্য কাজে লাগাতে চান তিনি। সালাউদ্দিন বলেন, ‘না, ওরকম ধারণা নেই। একটা সুবিধা আছে, যেটা আমি গতবারও বলেছি। যেহেতু মেয়েরা আগে খেলবে, তাদের কাছ থেকে হয়তো অনেক তথ্য পাবো যে আসলে উইকেটটা কেমন হবে, মাঠটা কেমন হবে।’

এবারের এশিয়ান গেমসে উইকেট বানাচ্ছেন গামিনি ডি সিলভা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘদিন প্রধান কিউরেটর হিসেবে চাকরি করেছেন এই শ্রীলঙ্কান। এতে করে বাংলাদেশের জন্য সুবিধা কিনা প্রশ্নে সালাউদ্দিন বলেন, ‘না, এভাবে তো আসলে বলা যাবে না। কারণ একেকটা দেশের আবহাওয়া একেক রকম। সেখানকার আবহাওয়ার ওপর নির্ভর করবে আসলে উইকেটটা কেমন হবে।’

এর আগে ২০১০ সালে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে এশিয়ান গেমসে একমাত্র সোনা জিতেছে বাংলাদেশ। এরপর ২০১৪ ও ২০২৩ সালে ব্রোঞ্জ জিতেছিল টাইগাররা।

এসকেডি/আইএন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *