September 7, 2026

ভারতের বিপক্ষে ম্যাচের পর কেন শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক?

0
og_1788785687_6a9eb417f2bce.jpeg


আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানাকে। নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেন তিনি।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন ফাতিমা। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটারকে আউট করার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ, যা ব্যাটারকে অপমান করে বা তার কাছ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।

ম্যাচ ফি কর্তনের পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। ফলে তার নামের পাশে এখন ডিমেরিট পয়েন্ট দুটি।

গত বছরের ৬ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।

গত শনিবার নারী এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে ঘটনাটি ঘটে। ওপেনার শেফালি ভার্মাকে আউট করার পর প্যাভিলিয়নের দিকে ইশারা করেন ফাতিমা।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি সুপ্রিয়া দাস কর্তৃক আনীত অভিযোগ স্বীকার করেন নেন পাকিস্তান অধিনায়ক। ফলে আনুষ্ঠিক শুনানির দরকার পড়েনি।

মাঠের আম্পায়ার নিমালি পেরেরা ও সাথিরা জাকের জেসি এবং তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন।

আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট।

আইএন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *