September 8, 2026

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৮ সেপ্টেম্বর ২০২৬

0
og_1788883163_6aa030db89313.jpeg


বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

সোনার দাম কি আরও কমবে? জবাব মিলবে যে ৩ প্রশ্নে
সোনার দাম কি আরও কমবে, নাকি ফের বাড়তে শুরু করবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের আগে আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্দিষ্ট একটি সীমার মধ্যে ওঠানামা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
কলকাতায় হোটেল পেতে সমস্যা হলেও নিউমার্কেট এলাকায় উপচে পড়ছে বাংলাদেশি পর্যটকদের ভিড়। গত ১৯ আগস্ট মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন মারা যান। তাদের মধ্যে সাতজনই ছিলেন বাংলাদেশি পর্যটক। ওই ঘটনার পর কলকাতার হোটেল, মোটেল, গেস্ট হাউজগুলোতে অভিযান চালায় করে কর্তৃপক্ষ।

সৌদি-হুথি তীব্র সংঘাত, ইয়েমেনে ফের বড় যুদ্ধের শঙ্কা?
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরব-সমর্থিত বাহিনীর সংঘাত নতুন করে তীব্র হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও জ্বালানি অবকাঠামোয় হুথিরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে রিয়াদ।

এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি!
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের চাকরি কেড়ে নেবে—এমন আশঙ্কা বহুদিনের। তবে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের সাম্প্রতিক তথ্য বলছে, এখন পর্যন্ত এআই চাকরি কেড়ে নেওয়ার চেয়ে নতুন চাকরি তৈরিতেই বেশি ভূমিকা রাখছে।

জাতিসংঘের নতুন মানচিত্রে অরুণাচল-আকসাই চিন ‘পৃথক অঞ্চল’, ক্ষুব্ধ ভারত
জাতিসংঘের প্রকাশ করা বিশ্বের নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে ভারত ও চীনের দাবির মধ্যবর্তী ‘পৃথক অঞ্চল’ (Separate Region) হিসেবে দেখানো হয়েছে। ভারত দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। একইভাবে, আকসাই চিনকে লাদাখের অংশ বলে দাবি করে নয়াদিল্লি।

রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়েছে। তুমেন নদীর ওপর নির্মিত এই সেতুর মাধ্যমে দুই দেশের সীমান্তে পণ্য ও যাত্রী চলাচল আরও সহজ হবে।

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের হামলা
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার অভিযোগ তুলেছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষের দাবি, এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।

ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর
দুই দেশের মধ্যে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল আবার চালুর বিষয়ে আলোচনা করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। ঢাকায় শুরু হতে যাওয়া দুই দিনের আন্তঃসরকারি রেলওয়ে বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গড়ে ওঠা মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এই জোটে ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।

অন্ধকার টানেলে ৯ দিন যেভাবে বেঁচে ছিলেন দুই শ্রমিক
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ধ্বংসস্তূপের নিচে একটি টানেলে টানা নয় দিন আটকে থেকেও বেঁচে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী। ৪ সেপ্টেম্বর উদ্ধার করা হয় কবির মহার্জন ও সঞ্জয় সাহকে। তাদের বেঁচে থাকার ঘটনা এখন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অন্য শ্রমিকদের উদ্ধারে নতুন আশার সঞ্চার করেছে।

কেএএ/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *