September 11, 2026

আজ যেখানে আছি, আমার মায়ের দোয়া: ঢাবি উপাচার্য

0
og_1789050872_6aa2bff8209b4.jpeg


নিজের বর্তমান অবস্থার জন্য মায়ের ভূমিকার কথা স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, আমি সফল না, তবে আলহামদুলিল্লাহ। আমি কাদামাটি থেকে উঠে এসেছি। আজ যেখানে আছি, আমার মায়ের দোয়া। আলহামদুলিল্লাহ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইকিউএসির আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নবীনদের উদ্দেশে ঢাবি উপাচার্য বলেন, ‌‘সময় গেলে সাধন হবে না। সময় কারও জন্য অপেক্ষা করে না। সময়কে বেঁধে রাখা যায় না। এজন্য সময়মতো কাজ করতে হবে। ভালো গুণ সমৃদ্ধশীল মানুষের মতো মানুষ হতে হবে। মানুষের মাঝে মানবিক গুণাবলী প্রয়োজন। সবাইকে সহিষ্ণু হতে হবে।’

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক কানাই লাল সরকার প্রমুখ।

আরিফুর রহমান/এসআর

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *