September 11, 2026

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

0
og_1789150202_6aa443fac95d4.jpeg


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৯১ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. মইনুদ্দিন ওরফে মইন (৩৫), মো. মোস্তফা (৪০), মো. নুরু (৬০), মো. মজিবর (৩৮), মো. মাহবুব আলী (২৫), মো. সুজন (২৭), বদু (২৮), মো. কাজল (২০), মো. ওবায়দুল ওরফে হৃদয় (২২), মো. স্বপন (৫০), মো. জাহাঙ্গীর (১৯), মো. দবির হোসেন (৪২), মো. কবির হোসেন (৪৩), মো. রুহুল আমিন (৩৩), মো. হাজ্জাজুল ইসলাম মিঠু, মো. আশিকুল ইসলাম শিশির (২৩), মো. জসিম মিয়া ওরফে ইব্রাহিম (৩৬), মো. রাজু (২৬), মো. তাজবীর সীমান্ত (২০), শাকিল (২০), মোবিন (১৮), সামি (১৮), মো. দুলাল মিয়া (২৪), মো. ইসমাইল সরকার (২৪), মো. সাব্বির হোসেন (২২), মো. কামরুল আলী (৩০), মো. মাসুম মিয়া (৩২), মো. রাব্বি (২৬), শাহাবুল (৪২), সাকিবুল (২৫), মো. সাকিব (১৮), মো. আরমান (৩০), সানন্দ রফিক (৩২), মো. আজিম শেখ (৫০), ওয়াসিম শেখ (৩৯), মো. লেবু মিয়া (৩৫), মো. ইমন (২০), মো. রফিকুল ইসলাম (৫০), মো. আতাউর রহমান (৩০), মো. সোহাগ (৩০), মো. জসিম (৪১), বিল্লাল হোসেন (২৮), শ্যামল সরকার (৫৫), ফজলে রাব্বি (২০), সিহাব (১৯), মো. নাদিম (২৫), মো. তানজিম (২০), মো. মৃদুল হাসান (২১), মো. চাঁন মিয়া (৪৫), মো. ইব্রাহিম (২৭), মো. শাকিল রফিক (২৬), মো. শাহিন (২৭), শিশির (২৩), মো. ইব্রাহীম (২৪), রয়েল ওরফে ইমন (২৪), মো. হাজ্জাজুল ইসলাম মিঠু, রয়েল ওরফে ইমন (২৪), মো. জুয়েল, মো. শাকিল, মো. শাকিল হোসেন (২৭), মো. স্বপন (২৭), সুমন গাজী (৩২), মামুন (২৯), নয়ন সরকার (৩৪), মো. নাসে আল হোসেন (৩২), মো. শাহীন (২৪), মো. মেহেদি হোসেন (২৬), আব্দুর রহমান (২০), মো. আরিফ (২৪), মো. বিপুল (১৮), মো. মোহর আলী (৫০), মো. ইব্রাহিম (১৮), মো. হাসান (২১), মো. পারভেজ (২৬), মো. মাহবুব আলম (২৮), দ্বীন ইসলাম (৩২), মো. উজ্জ্বল মিয়া (৪২), মো. রোহিত (২০), মো. সাইনুল ইসলাম (২৭), মো. রতন মিয়ন বিজয় (৩৬), মমতাজ উদ্দিন বুলেট জনি (২৫), মো. বাবু শাওন আল হেল্লাল (২৫), মো. আকাশ সরকার (২৩), মো. রাসেল (৪০), মো. মাহবুব আলম (১৯), মো. আবু হানিফ শেখ (৩৩), মো. সাব্বির হোসেন (২২), মো. জাহিদ (২২), মো. হৃদয় (২১), রাব্বি ইসলাম নাহিদ (১৯) ও মো. রবিউল হাসান (২৬)।

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে তেজগাঁও থানা ১৭ জন, শেরেবাংলা নগর থানা ৫ জন, মোহাম্মদপুর থানা ৩৬ জন, আদাবর থানা ২৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৪ জন, হাতিরঝিল থানা ৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *