নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই অফিসার ক্যাডেট হওয়ার সুযোগ
বাংলাদেশ নৌবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার ক্যাডেট’ পদে ২০২৭বি ব্যাচে জনবল নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
এক নজরে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
ব্যাচের নাম: ২০২৭বি ব্যাচ
পদের নাম: অফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা

শারীরিক যোগ্যতা
- পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি।
- নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।
- বয়স: ১ জুলাই ২০২৭ তারিখে সাড়ে ১৬-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
- বেতন: বাংলাদেশ নৌবাহিনীর বেতনক্রম অনুযায়ী
- প্রশিক্ষণ: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ
- চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ
- বৈবাহিক অবস্থা: অবিবাহিত অথবা অবিবাহিতা
- জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: স্থায়ী
- প্রার্থীর ধরন: নারী – পুরুষ
- কর্মস্থল: যে কোনো স্থান
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ নৌবাহিনী। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা পাঠাতে হবে।
বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন

- আরও পড়ুন
সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন
পুলিশ সুপারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা
১১৩ জনকে নিয়োগ দেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়
সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ
২৫০ জন সহকারী জজ নিয়োগ দেবে জুডিশিয়াল সার্ভিস কমিশন
এমআইএইচ
