August 30, 2026

৩ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

0
og_1788071660_6a93ceec4156f.jpeg


কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বাড়তে থাকায় কাপ্তাই বাঁধের জলকপাট (স্পিলওয়ে গেট) তিন ফুট পর্যন্ত খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার রাতে ১৬টি স্পিলওয়ে গেট ছয় ইঞ্চি থেকে বাড়িয়ে এক ফুট পর্যন্ত খোলা হয়। এবং আজ সকালে আরও দুই ফুট বাড়িয়ে মোট তিন ফুট পর্যন্ত খোলা হয়েছে। এতে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মাহমুদ হাসান জাগো নিউজকে জানান, হ্রদের পানির স্তর ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে গেটগুলো খোলা হয়েছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর ১০৬.২২ এমএসএল পর্যন্ত রয়েছে। তবে পানি বৃদ্ধির হার কমতে শুরু করেছে। পানির স্তর ১০৫ এমএসএল পর্যন্ত নেমে এলে গেট খোলার পরিমাণও কমিয়ে আনা হবে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

তিনি আরও বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বেশকিছু নিচু এলাকায় পানি উঠতে শুরু করেছে। যাতে এসব এলাকার বাসিন্দারা বন্যা কবলিত না হয় এবং বাঁধের ওপর চাপ না থাকে তাই বাঁধ থেকে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির স্তর কমে গেলে পানি নিষ্কাশনের পরিমাণও কমানো হবে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গেট তিন ফুট পর্যন্ত খোলার ফলে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। এর আগে গতকাল রাত ৮টার দিকে ১৬টি স্পিলওয়ে গেট ছয় ইঞ্চি করে খোলা হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি বের হতে থাকে। পরে হ্রদের পানির স্তর ও চাপ বাড়তে থাকায় রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গেট খোলার পরিমাণ দ্বিগুণ করে এক ফুট করা হয়। সর্বশেষ আজ সকাল ১০টায় দুই ফুট বাড়িয়ে গেট মোট তিন ফুট খোলা হয়।

আবু দারদা খান আরমান/এফএ/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *