August 30, 2026

সিনিয়র স্কোরার সায়েদুর রহমানের মৃত্যুতে বিসিবির শোক

0
og_1788076510_6a93e1dee131f.jpeg


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্কোরার সায়েদুর রহমান ভূঁইয়া আর নেই। সিনিয়র এই স্কোরার রোববার সকালে ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। 

বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সায়েদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

টেস্ট ক্রিকেটের স্কোরার হিসেবে দায়িত্ব পালন করা সায়েদুর রহমানের এই অঙ্গনে অভিজ্ঞতা ছিল দুই দশকেরও বেশি। দীর্ঘ ক্যারিয়ারে দেশের ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে স্কোরিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

স্কোরিংয়ে দক্ষতার স্বীকৃতিও পেয়েছেন সায়েদুর রহমান। ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সেরা স্কোরার পুরস্কার অর্জন করেছিলেন তিনি।

দুই দশকের বেশি সময় ধরে ক্রিকেটের মাঠে থেকে খেলাটির পরিসংখ্যান ও স্কোরিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই ক্রিকেটকর্মীর মৃত্যুতে শোক নেমে এসেছে সংশ্লিষ্ট মহলে।

সায়েদুর রহমান ভূঁইয়ার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে বিসিবি। 

এসকেডি/আইএন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *