সংসদে যাচ্ছে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল’
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক অনুষ্ঠিত হয় কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে।
বৈঠকে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বিরোধীদলের সংসদ সদস্যরা তাদের মূল্যবান মতামত দেওয়ার মাধ্যমে সহযোগিতার জন্য সভাপতিকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে বিলের কাজে সম্পৃক্ত সবাইকেও আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এমওএস/এএসএ

