September 1, 2026

ল্যাপটপ পাচ্ছে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

0
ssc-dhakai-20240512130748-mtimefmsg8hdzlc-20260901180708.jpg


এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন লিখেছেন, ‘এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ দেওয়া হবে।’

এর আগে মঙ্গলবার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সব শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

তবে সেই বক্তব্য থেকে সরে এসে এবার শুধু গোল্ডেন জিপিএ-৫ (সব বিষয়ে ৮০ নম্বরের ওপরে পাওয়া) প্রাপ্ত শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার কথা জানালেন তিনি।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সব বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তবে ঠিক কতজন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন, সেই তথ্য আলাদা করে জানায়নি শিক্ষা বোর্ডগুলো।

এএএইচ/এমআইএইচএস/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *